সাতক্ষীরার তালা উপজেলা, আশাশুনি উপজেলা ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যথাক্রমে ঘোষ সনদ কুমার, এবিএম মোস্তাকিম ও আলফের দাউস আলফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিজয়ী
নাটোর সদর উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী প্রার্থী শরিফুল ইসলাম রমজানের সমর্থককে তুলে নিয়ে মারধরের অভিযোগে করা মামলায় পরাজিত প্রার্থী জামিল হোসেন মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম মিলনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রায় ২০ কোটি টাকার ক্যাম্পেইনের এরই মধ্যে তিনটি দল বুঝে পেয়েছে ঢাকায় নিজেদের জমি।
গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্যে প্রথম ধাপে বুধবার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কোটালীপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটততম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার (চিংড়ি প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ২৮২ ভোট।
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের আনোয়ার হোসেন ও পলাশে কাপ পিরিচ প্রতীকের সৈয়দ জাবেদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নাটোরে তিন উপজেলায় বেসরকারি ভাবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে ৫ম মেয়াদে নির্বাচিত ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
ইরানের ঐতিয্যবাহী আন্তর্জাতিক 'ফজর' চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ১ ফেব্রুয়ারি শুরু থেকে শুরু হয় এই উৎসব।
ঢাকায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর বিজয়ীদের নিয়ে শোভাযাত্রা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দোয়েল চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। বাংলাদেশ সচিবালয় হয়ে জাতীয় শিশু একাডেমি পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয়।
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতারে অংশ নিয়ে বিজয়ী হওয়া লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী মুসা হাশেমীকে সম্মাননা দিয়েছে হল প্রশাসন।