বগুড়ার সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্টে ফজর উদ্দিন আকন্দ (৬৫) এক কৃষক মারা গেছেন। রবিবার বেলা ২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
সেচপাম্পের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনাজপুরের চিরিরবন্দরে বাবুল সরকার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর পাংশায় সজনে পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আজিজ ফাজু (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় সেচপাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আল বাকি প্রামানিক (৬৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পিরোজপুরের কদমতলায় জমিতে ইদুঁর মারতে বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেলো হবি শেখ নামের এক কৃষকের। সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক হবি শেখ (৫২) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের পুত্র।
মাঠে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফারুক (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শেরপুর সদর উপজেলার কামারের চরে ধানের ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক সাদা মিয়া মারা গেছেন। নিহত সাদা মিয়া কামারের চর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে এবং ২ কন্যা ও ২ ছেলের বাবা।
ঝিনাইদহের শৈলকূপায় সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা শেখ (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধলাহরাচন্দ্র ইউনিয়নের এঘটনা ঘটে।