গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট
চাঁদপুর শহরে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন হাফেজ খান (৭৫) নামে আরও এক বৃদ্ধ।
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বৌ-বাজার নামক স্থানীয় একটি বাজারে দাদার সাথে চা পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৮) নামে এক শিশু মারা গেছে।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম (৭) ও ফাহিমা আক্তার (১৬) নামে ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাজধানীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাছির মিয়া (৩৫) নামে এক ব্যক্তির। নিহত বাছির মিয়া জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে। শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
খুলনার ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক ঘের ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ফুলতলার বাড্ডাগাতী এলাকার রুহের বিলে এ ঘটনাটি ঘটে।
যশোরের শার্শার জামতলাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে নয়ন (২৫) নামে এক নির্মাণ শ্রমিক।বুধবার নয়ন নামের এক যুবক উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের সহিদুল এর বাড়ির দ্বিতল ভবনের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার বিকালে ৫টায় পৌরসভার গাছতলা ঘাট এলাকার পূবালী ব্যাংক সংলগ্ন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন মিয়া (২৮) গাছতলা ঘাট এলাকার সালমান শাহর ছেলে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় নিজ বাড়ির পাশে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে কুলছুমা বেগম (৩২) ও তার মেয়ে ইশরাত জাহান কলির (৮) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের গচ্ছাবিলের শাহানগর এলাকায় এ ঘটনা ঘটে।