বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর সবার জন্য দেশের সব সাফারি পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান ও ইকোপার্ক উন্মুক্ত করা হবে। এদিন সবাই বিনামূল্যে দেশের সব বিনোদন উদ্যানে আনন্দ উপভোগের সুযোগ পাবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিনোদন
অভিনেত্রী পূজা হেগডে দক্ষিণ মাতিয়ে নিয়মিতই কাজ করছেন বলিউড সিনেমায়। কিছুদিন আগেই বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা মিলেছে তার।
শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’ সিনেমা। বহু বাধা, বিতর্ক পার করে গত ১৬ জুন অবশেষে মুক্তি পেয়েছে সিনেমাটি।
জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা প্রচণ্ড গরমকে এড়িয়ে চলতে আপাতত নতুন কোনো কাজে হাত দিচ্ছেন না। সূর্যের উত্তাপ কমলে তবেই কাজে ফিরবেন বলে জানান পূর্ণিমা।
চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের ‘চড়-পিস্তল’কাণ্ডে উত্তাল চলচ্চিত্রপাড়া। ১০ জুন রাতে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জায়েদকে চড় মারেন বলে দাবি করেন সানী।
চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে আরেক চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম ও প্রিয়দর্শিনী মৌসুমী তাদের অভিনয় জীবনে একবারই একটি সিনেমায় অভিনয় করেছিলেন। কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় তারা দু’জন একসঙ্গে অভিনয় করেছিলেন।
জিয়াউল ফারুক অপূর্ব ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনকে নিয়ে ঈদ উপলক্ষে সম্প্রতি বিশেষ একটি নাটক নির্মিত হয়েছে। রাজীব আহমেদের রচনায় ‘মিস্টার অভিনেতা’নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। কিছুদিন আগে নাটকটির শুটিংও শেষ হয়েছে।
করোনা সংক্রমণের উদ্ধগতি ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (১৯ আগস্ট) খুলছে বিনোদন, পর্যটন, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার। তবে সকলকে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। যদি কেউ এর ব্যতয় ঘটায় তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।
পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে মোট আসনের শতকরা ৫০ ভাগের বেশি ব্যবহার করা যাবে না। একইসঙ্গে সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও তুলে নেয়া হয়েছে। ১৯ আগস্টে থেকে চলবে সব গণপরিবহণ।