বিড়ি শ্রমি

বিড়ি শিল্প ও শ্রমিক রক্ষায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

বিড়ি শিল্প ও শ্রমিক রক্ষায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে “শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এ আলোচনা সভার আয়োজন করে।

বিড়িতে শুল্ক কমানো ও বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বিড়িতে শুল্ক কমানো ও বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, বিড়ির উপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ। শনিবার বিকাল ৩ টায় বরিশাল চেম্বার অব কমার্স এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুমিল্লায় অর্থমন্ত্রীর বাড়ির সামনে বিড়ি শ্রমিকদের মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

কুমিল্লায় অর্থমন্ত্রীর বাড়ির সামনে বিড়ি শ্রমিকদের মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

৫ দফা দাবিতে কুমিল্লার লালমাই অবস্থিত অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের বাড়িতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। 

খুলনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

খুলনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

৫ দফা দাবিতে মানববন্ধন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ। বুধবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিড়ির উপর শুল্ক কমানো, বিড়ির উপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের সপ্তাহে ৬দিন কাজের ব্যবস্থা, বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র বন্ধ ও কাস্টমস্ কর্তৃপক্ষকে আইনী প্রক্রিয়ায় নকল বিড়ি বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান শ্রমিকরা।

 

৫দফা দাবিতে কুষ্টিয়ায় বিড়ি শ্রমিক ও তামাক চাষীদের মানববন্ধন

৫দফা দাবিতে কুষ্টিয়ায় বিড়ি শ্রমিক ও তামাক চাষীদের মানববন্ধন

সপ্তাহে ৬দিন শ্রমিকদের কাজের ব্যবস্থা, বিড়ির উপর শুল্ক কমানো, বিড়ির উপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ, নকল বিড়ি উচ্ছেদসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বিড়ি শ্রমিক ও তামাক চাষীরা। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় বিড়ি শ্রমিকদের বিজয় র‌্যালি ও আলোচনা সভা

কুষ্টিয়ায় বিড়ি শ্রমিকদের বিজয় র‌্যালি ও আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির পালন করেছে কুষ্টিয়া জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। বর্নাঢ্য বিজয় র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে বিড়ি শ্রমিকরা। 

জাতীয় শোক দিবসে দেশব্যাপী বিড়ি শ্রমিকদের আলোচনা সভা ও দোয়া

জাতীয় শোক দিবসে দেশব্যাপী বিড়ি শ্রমিকদের আলোচনা সভা ও দোয়া

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। রবিবার জাতীয় প্রেস ক্লাব, রংপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, নেত্রকোনা, বগুড়া, সিলেট, ভৈরব, যশোর, বাগেরহাট, বরিশালসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বিড়ি মালিক ও শ্রমিকরা।

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়া ও বাগেরহাটে দোয়া, ত্রাণ বিতরণ

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়া ও বাগেরহাটে দোয়া, ত্রাণ বিতরণ

২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার দীর্ঘায়ু কামনা করে কুষ্টিয়ায় মাসুদ বিড়ি ফ্যাক্টরীতে ও বাগেরহাটের মোল্লাহাট আকিজ বিড়ি ফ্যাক্টরীতে বিশেষ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পাবনা ও রংপুরে দোয়া

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পাবনা ও রংপুরে দোয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে পাবনা দুলাই ও রংপুর মিঠাপুকুর থানার আবিরের পাড়ায় অবস্থিত আকিজ বিড়ি ফ্যাক্টরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক বৃদ্ধি না করায় শুক্রবার বিকালে স্ব স্ব ফ্যাক্টরীতে এ আলোচান সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।