পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় কমলাপুরসহ রাজধানীর ৬টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়।
বি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ইউক্রেন জানিয়েছে, মারিউপোলে অ্যাজবস্টল কারখানা থেকে আটক যোদ্ধাদের একটি বড় অংশকে মুক্তি দিয়েছে রাশিয়া।ইউক্রেন প্রশাসন প্রথম জানায়, ১৪৪ জন সেনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে মারিউপোলে অ্যাজবস্টল স্টিল কারখানা থেকে আটক যোদ্ধাদের ৯৫ জন আছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এতবড় নিরাপত্তার সঙ্কটে পড়েনি, বুধবার এই ভাষাতেই রাশিয়াকে আক্রমণ করেছেন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। একইসাথে তিনি ইউক্রেনকে আশ্বাস দিয়ে বলেছেন, যতদিন যুদ্ধ চলবে, ততদিন কিয়েভকে সাহায্য করবে ন্যাটো।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ থেকে বিদেশে বিপুল পরিমাণ সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।
মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মাওলানা শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড এবং তিন আসামি তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২), ছালেক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া অপর আসামি সাব্বির আহমেদকে খালাস দেওয়া হয়েছে।
লিবিয়ার মরুভূমি থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, মরুভূমিতে তৃষ্ণার কারণে তারা মারা গেছেন।
মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে।
সৃষ্টিকর্তা মহান আল্লাহর পরে যার সম্মান, মর্যাদা ও স্থান তিনিই হচ্ছেন আমার প্রিয়নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা:। তিনি জগতবাসীর জন্য রহমত। মানবজাতির পথপ্রদর্শক। শান্তি ও মুক্তির অগ্রদূত। পবিত্র কুরআনে আল্লাহ পাক নিজেই তাঁর প্রশংসা করেছেন। মহাগ্রন্থ আল-কুরআনে বর্ণিত হয়েছে- ‘আপনি মহান চরিত্রের অধিকারী।’ ‘আপনার মর্যাদা সুমহান’।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার দপ্তরসহ চার দপ্তরের প্রধান পদে রদবদল করেছে কর্তৃপক্ষ। বুধবার রেজিস্ট্রার দপ্তরের পৃথক অফিস আদেশে দপ্তরগুলোতে নতুন ভারপ্রাপ্ত প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।