বি

দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী: কৃষিমন্ত্রী

দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দলের বাইরে যারা নির্বাচন করছে আমার দৃষ্টিতে অবশ্যই তারা বিদ্রোহী প্রার্থী।

রাজধানীর ২১ স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

রাজধানীর ২১ স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়সহ রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় তিন হোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

টেকনাফে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ারসহ একজন আটক

টেকনাফে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ারসহ একজন আটক

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল  পর্যটন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬০ ক্যান বিয়ার এবং ৭৫ বোতল অবৈধ বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫'র সদস্যরা।

আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের বিক্ষোভ

আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে এই অবরোধ চলবে আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত। অবরোধের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাটে টায়ারে অগ্নিসংযোগসহ বিক্ষোভ করেছে থানা ছাত্রদলের নেতা-কর্মীরা। 

বিএনপি নেতা দুলু জামিনে কারামুক্ত

বিএনপি নেতা দুলু জামিনে কারামুক্ত

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর তিনি মুক্ত হন। জামিনে মুক্ত হওয়ার পর টেলিফোনে তিনি বলেন, আমি অসুস্থ। বাসায় ফিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবো। 

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৬ ডিসেম্বর)

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৬ ডিসেম্বর)

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা।

হবিগঞ্জ মুক্ত দিবস আজ

হবিগঞ্জ মুক্ত দিবস আজ

হবিগঞ্জ মুক্ত দিবস আজ (৬ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা।

তুরস্কের প্রবীণ ধর্মবিষয়ক প্রধান লুতফি দুগান ইন্তেকাল করেছেন

তুরস্কের প্রবীণ ধর্মবিষয়ক প্রধান লুতফি দুগান ইন্তেকাল করেছেন

তুরস্কের সাবেক ধর্মবিষয়ক প্রধান লুতফি দুগান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৩ বছর। গত সোমবার (৪ নভেম্বর) আংকরার বাসকেন্ট ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।