১০ দলকে নিয়ে আগামীকাল থেকে ভারতের মাটিতে পর্দা উঠছে ওয়ানাডে বিশ্বকাপের ১৩তম আসরের। দলগুলো হলো- স্বাগতিক ভারতসহ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডস।
বি
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দল মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ছিল বাংলাদেশ। শুরুর সেই ধাক্কা সামলে ফিফটি তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক সাইফ হাসান। তারপরও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রানের মামুলি সংগ্রহ পেয়েছে লাল-সবুজের দল।
রাতভর বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ভারতের সিকিমের। আকস্মিক বন্যায় সবই ভেসে গেছে। তবে সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো তিস্তার থাবায় নিশ্চিহ্ন হয়ে গেছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। এর ফলে সিকিমের সাথে অবশিষ্ট ভারতের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৪ জনের বিরুদ্ধে দায়ের হওয়া অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলার রায় আগামী ৮ অক্টোবর ঘোষণা করা হবে।
দেশের ফুটবলে লজ্জাজনক ঘটনা, গৌরবময় ঐতিহ্যে এঁটে গেল কলঙ্ক! বিদেশী মদসহ ধরা পড়েছে পাঁচ ফুটবলার। মালদ্বীপ থেকে খেলে ফেরার পথে ব্যাগ ভর্তি মদ নিয়ে আসছিলেন দেশের পাঁচ তারকা ফুটবলার।
রসায়নে এই বছরের নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা হবে আজ। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার সময় জানা যাবে পুুরস্কারবিজয়ীর নাম।
দেশের বিশাল অঞ্চলজুড়ে বড় আকারের ড্রোন মহড়া চালিয়েছে ইরানি সেনাবাহিনী। মহড়ায় অত্যাধুনিক গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন অংশগ্রহণ করেছে।
রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করে দলটি।
বর্তমানের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল, আইস হকি, টেবিল টেনিস বিশ্বকাপের শুরু হয় দুই মহাযুদ্ধের মাঝে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চালু হয় হকি, ভলিবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, রাগবির বিশ্ব আসর।