বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ আজ মঙ্গলবার। সকাল ১০টায় ঝিনাইদহ থেকে রোড মার্চ শুরু হবে। মাগুরা, যশোর জেলার ১৬০ কিলোমিটার সড়ক ঘুরে শেষ হবে খুলনা নগরীর জিয়া হল চত্বরে।
বি
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, সেটা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল সৈকত নামে পরিচিত এই বাংলাদেশি অন ফিল্ডে আম্পায়ার থাকবেন পাঁচ ম্যাচে। যে তালিকায় আছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আসন বরাদ্দ পাওয়া বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন।
রাজধানীর বিমানবন্দর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবনিযুক্ত দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: গোলাম রাব্বানী গণমাধ্যককে এ তথ্য জানান।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাতজন শিক্ষার্থী। সারাদেশে মোট ১০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিএনপি এখন পুরনো গাড়ি, তাদের ব্যাটারি বসে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দেশের টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর মধ্যে নিঃসন্দেহে প্রথম স্থান ধরে রেখেছে ‘ইত্যাদি’। তাও আবার গত তিন দশক ধরে। মানবিক প্রতিবেদন প্রচারের কারণে ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি সমালোচকদেরও প্রিয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে ৩৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের একদফা দাবিতে পদযাত্রা করেছেন গাজীপুরের আইনজীবীরা।