বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে দীর্ঘ নাটকের অবসান হতে চলেছে। নিউজিল্যান্ডের সঙ্গে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে দল ঘোষণা করবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৫ জনের স্কোয়াডে থাকছেন না সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আর মাত্র ৯ দিন পরই ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ১০ দলের অংশগ্রহণে এবার আয়োজিত হবে বৈশ্বিক ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দল ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। তবে এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
দারনা শহরের মেয়র আবদেল–মোনিম আল–ঘাইথিসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে গ্রেফতার করা হয়েছে বলে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে।
মিরপুর শের -ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৬ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।
নাশকতার পরিকল্পনার অভিযোগে শেরপুরে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৮ দিকে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার কাকিলাকুড়া মিশু মডেল একাডেমি মাঠ থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছিল।
র্যাগিংয়ের দায়ে সাময়িক বহিষ্কৃত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
“বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৩” উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ ও ফার্মাসিউটিক্যাল ক্লাবের সহযোগিতায় র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির খুলনা অভিমুখে রোডমার্চকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে ঝিনাইদহ। সর্বত্রই উচ্ছ্বাস আর আড়ম্বর পরিবেশ।