কুতুবদিয়ায় নিজ বাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বিদ্যুৎ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নিরব দাশ (১৬)। তিনি ওই এলাকার সিতল দাশের ছেলে।
বি
ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকের সান ক্রিস্টোবাল শহরে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ধ্বংস হয়েছে ভবনসহ হার্ডওয়্যারের দোকান, ভেটেরিনারি ক্লিনিক ও প্লাস্টিক কারখানা।
দেশজুড়ে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। আলোচিত এ ঘটনায় করা ৪৩ মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। গ্রেপ্তার হয়নি জেএমবির এজাহারভুক্ত ১৩২ আসামি।
হলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘বার্বি’এবার নিষিদ্ধ হল উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়। মুক্তির তিন সপ্তাহ পর অবিলম্বে হল মালিকদের এটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। দিনটিকে সিরিজ বোমা হামলা দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
সন্দেহভাজন আন্তর্জাতিক মানি লন্ডারিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। এ সময় ১০০ কোটি সিঙ্গাপুরি ডলার মূল্যের নগদ অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য সম্পদ জব্দ করা হয়েছে।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অবসর ভেঙে দলে ফিরেছেন ২০১৯ বিশ্বকাপের নায়ক বেন স্টোকস। তবে ফিটনেসের কারণে স্কোয়াডে রাখা হয়নি তারকা পেসার জোফ্রা আর্চারকে।
পানি নিয়ে চরম সংকটে পড়েছে বিশ্বের ২৫ দেশ। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ৬০ জনের বেশি মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা এ পর্যন্ত শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে। নৌকাটিতে ১০১ জন আরোহী ছিল বলে জানা গেছে।