আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে যায়। সত্যের মুখোমুখি হতে তারা ভয় পান।
বি
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। চলতি অর্থবছর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই লটের তেল কিনতে এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার সহপাঠীরা।
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব রওনা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (১৬ আগস্ট) সকালে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
একাত্তরে মানবাধিকারবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জামায়াত- শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আগামী ১৮ আগস্ট গণমিছিল করতে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথক পৃথক চিঠি দেওয়া হয়। বুধবার (১৬ আগস্ট) সকালে ঢাকা মহানগর দুই শাখার দপ্তর সম্পাদক এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে আবারো একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, দেশের ধারাবাহিক উন্নয়ন ধরে রাখতে হলে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।
বাঙালি জীবনের বেদনাবিধুর আগস্ট মাস ঘিরে বিএনপি-জামায়াতের নেতৃত্বে নাশকতার ছক আঁকা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।