বি

ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখল বিশ্ব

ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখল বিশ্ব

গত সোমবার (৩ জুলাই) ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখেছে বিশ্ব। এদিন বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস। যা ২০১৬ সালের আগস্টে রেকর্ড করা ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে।

ইসলামে বিবি খাদিজা (রা.)–এর অবদান

ইসলামে বিবি খাদিজা (রা.)–এর অবদান

খাদিজাতুল কুবরা (রা.) হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী। তিনি বিবি খাদিজা নামে সমধিক পরিচিত। যখন তাঁর বয়স ৪০ ও মুহাম্মদ (সা.)-এর বয়স ২৫, তখন তাঁদের বিয়ে হয়।

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে৷ ঘটনাটি মঙ্গলবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটে। নিহতরা হলেন মঈন উদ্দিন (৬৪)ও হেসনু বিবি (৫৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে সুপারি গাছের ওপর পল্লীবিদ্যুৎ এর লাইন পড়ে যায়৷ মঈন উদ্দিন লাইন সরাতে সুপারি গাছ কাটতে গেলে বিদ্যুৎ এর লাইনে তিনি জড়িয়ে পড়েন। এসময় তাঁর স্ত্রী হেসনু বিনি তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজন মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিলে ডাক্তার মৃত ঘোষণা করেন৷

এ ঘটনায় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন৷

জুড়ী থানার এসআই পরিতোষ পাল জানান, পরিবারের সদস্যরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন কাজের অনুমতি চেয়েছেন৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, আহত ২

মেঘনায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, আহত ২

ভোলার মেঘনা নদীতে তাসরিফ-২ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলার ডুবির পর ট্রলারে থাকা দুই জেলেকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

বাহবা পেতেই বাইডেন ও ব্লিংকেনের বিরুদ্ধে মামলা: পররাষ্ট্রমন্ত্রী

বাহবা পেতেই বাইডেন ও ব্লিংকেনের বিরুদ্ধে মামলা: পররাষ্ট্রমন্ত্রী

মিডিয়া কাভারেজ ও বাহবা পেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

খাবারের সালাদ নিয়ে বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ১০

খাবারের সালাদ নিয়ে বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবারের সাথে সালাদ না দেয়া‌কে কেন্দ্র ক‌রে বর ও ক‌নেপ‌ক্ষের সংঘ‌র্ষে অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছে।