যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছে না। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বি
সৌদি আরবের অভ্যন্তরে ছয়টি বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। তেল শোধনাগার, আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক সদর দপ্তর লক্ষ্য করে চালানো এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
হরমুজ প্রণালির অননুমোদিত রুট দিয়ে যাওয়ার সময় নৌ-মাইনের আঘাতে তিনটি তেলবাহী সুপার ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
রাঙামাটির সাজেকে টানা আট দিন ধরে চলছে সড়ক অবরোধ। এতে কার্যত সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাহাড়ি জনপদটি।
লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ার পাশাপাশি এ কার্যক্রমের প্রতি মানুষের আস্থাও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
আগুনের প্রকৃতি ও গ্যাসের উপাদান নির্ণয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। কিন্তু এখনো রেজাল্ট আসেনি।
রংপুরের তারাগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিলের পরিবারের সঙ্গে দেখা করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে প্রতিনিধিদল।
চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি পনি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে খালের তীরবর্তী বসতঘর ও কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, মাটি কাটায় বাধা দিতে গেলে হুমকি দেওয়া হচ্ছে।