ডাকসুর কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৮২ পেয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন।
বি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ বর্ষের স্নাতক (সম্মান) প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি নিরাপত্তার ঝুঁকি ও চ্যালেঞ্জ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পরকীয়ার গুঞ্জন ও স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বনিবনা না হওয়ায় খাঁদের কিনারে বলিউড অভিনেতা গোবিন্দ আহুজার সংসার। বিচ্ছেদ গুঞ্জন নিয়েও চলছে চর্চা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতা। বিচ্ছেদ প্রসঙ্গে দিলেন ধর্মের দোহাই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টটি খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্রের আবেদন করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে দেখা যাবে তাকে।
‘ক্ষমতায় না গিয়েই যারা ভিন্নমতের মানুষের জানাজা-দাফনে বাধা দিচ্ছে, কখনো ক্ষমতায় গেলে তারা আরও বর্বর হবে’—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, সবার নৈতিক দায়িত্ব জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের শরিক দল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তার দাবি, বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদ না করে এনসিপি মবকে নীরব সমর্থন দিয়েছে।
সমসাময়িক অনেক অভিনয়শিল্পী ও বন্ধু ইতোমধ্যে বিয়ে করে সংসারী হয়েছেন। সংসার সামলানোর পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন সমানতালে। তাদের দেখিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রী সাফা কবিরকে—কবে বিয়ে করছেন তিনি? তবে বিয়ে কিংবা একা থাকা নিয়ে মানুষের এমন অযাচিত প্রশ্নে বিরক্ত এই অভিনেত্রী।