ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. কামরুজ্জামান, এনডিসি।
বি
লক্ষ্মীপুরে গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে তিনি এলাকায় ‘মাদক ব্যবসার’ সঙ্গে জড়িত।
রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণে আক্তার হোসেন নামে এক পথচারী আহত হয়েছেন। রবিবার রাত ১০টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের বিক্ষোভ মিছিল ও হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচন বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। তিনি বলেন, একটি পক্ষ নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে ফসলি জমি, বসতবাড়ি ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।
কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর এবং আছাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরসহ হোমনা ও তিতাস উপজেলার ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে হবে।