কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে আকবর হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ব্যবসায়ী
রাজশাহীতে কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১২৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হয়েছেন আবদুল মালেক (৫০) নামের এক ব্যবসায়ী। তাকে গুলি করে হত্যা করে প্রতিষ্ঠানে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তরা।
রাজধানীর ওয়ারী থানার ধোলাইখাল পুকুরপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মনির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান ও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে সারাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে 'স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলন' আয়োজন করতে যাচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন হবে।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আরিফ (২৪) ও মামুন (২৩)। মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটু শহরে ডাকাতের গুলিতে নোয়াখালীর এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
ছুরিকাঘাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় হাফিজুর রহমান সোহান (২৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪জুন) রাত ৮টার দিকে স্থানীয় বউবাজারের রসুলপুরে জয়নালের রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।