ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
ভাঙ্গা
মাদারীপুরের শিবচরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আহত হয়েছেন ১৫ যাত্রী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শিবচরের কুতুবপুর এলাকার মুন্সিরবাজার সড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গায় একটি ট্রাককে পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসের হেলপার ও ট্রাকের চালক নিহত হয়েছে। বুধবার(১ জানুয়ারি) ভোর পৌনে ৫ টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গায় জামাইয়ের পক্ষের সাথে শ্বশুরের পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ১০ দিন পর আহত সরোয়ার মুন্সী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরোয়ার মুন্সী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামের বাসিন্দা। শনিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
ফরিদপুরের ভাঙ্গায় পেঁয়াজের বীজ না জালানোকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১২জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনকে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় রাসেল মোল্লা (৩০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার মানকিদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামের নুরু মোল্লার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে খুলনা-ফরিদপুর-ঢাকা রেল লাইনের ভাঙ্গা উপজেলার নাজিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে।
ভাঙ্গায় গাঁজাসহ মৃত্যুঞ্জয় দাস (৫২) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায়। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায় মৃত্যুঞ্জয় দাসের লন্ড্রির দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে।