ভালুকা

ভালুকায় কৃষকের গোয়ালঘর থেকে চুরি হলো একই সাথে ৭টি গরু

ভালুকায় কৃষকের গোয়ালঘর থেকে চুরি হলো একই সাথে ৭টি গরু

ময়মনসিংহের ভালুকায় এক কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। 

ভালুকায় চার একর জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

ভালুকায় চার একর জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় প্রায় ৪ একর জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার ডাকাতিয়া গ্রামে ধান কেটে নেওয়ার ওই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া গ্রামের শ্রী নরেন্দ্র সরকারের ছেলে শ্রী নিরাঞ্জন সরকারসহ অন্যান্যরা পৈত্রিক সূত্রে পাওয়া উপজেলার ডাকাতিয়া মৌজায় ৮৪৮৮ ও ৮৪৮৯ নম্বর দাগের ৬ একর জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছেন।

ভালুকায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ভালুকায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।

ভালুকায় বাবা ও ছেলের দ্বন্দ্বে গোলাগুলি, আহত ৩

ভালুকায় বাবা ও ছেলের দ্বন্দ্বে গোলাগুলি, আহত ৩

ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে বাবা-ছেলের দ্বন্দ্বের জেরে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে খোকা মিয়া, খোকন ও বকতিয়ার আহাম্মেদ নামের তিনজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া নারিশ কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।

ভালুকায় বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় এক্সকাভেটর জব্দ

ভালুকায় বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় এক্সকাভেটর জব্দ

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগারা মৌজায় বন বিভাগের দাবিকৃত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে প্রশাসন। 

ভালুকায় জ্বালানি সংকটে নিত্য পণ্যে ঊর্ধ্বগতি, বাড়তি চাপে ক্রেতারা

ভালুকায় জ্বালানি সংকটে নিত্য পণ্যে ঊর্ধ্বগতি, বাড়তি চাপে ক্রেতারা

জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ময়মনসিংহের ভালুকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। সরবরাহে বড় ধরনের ঘাটতি না থাকলেও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম, যা ভোগান্তিতে ফেলেছে সাধারণ ক্রেতাদের।

সবার সহযোগিতায় বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত ভালুকা গড়তে চাই: এমপি ফখর উদ্দিন বাচ্চু

সবার সহযোগিতায় বাসযোগ্য, সন্ত্রাসমুক্ত ভালুকা গড়তে চাই: এমপি ফখর উদ্দিন বাচ্চু

ন্যায়, সাম্য ও মানবিক অধিকার-সমৃদ্ধ ভালুকা গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।