দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
ভিড়
হরমুজে একটি বাণিজ্যিক কন্টেইনার জাহাজ ডুবে যাওয়ার নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্র সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।
রাজধানীর ধানমন্ডিতে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় ঘটনাস্থলে দুই পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তারা দর্শকের মতো দাঁড়িয়ে ছিলেন বলে ভিডিওতে দেখা যায়। ওই ঘটনায় অভিযুক্ত শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানা (৪৮) নামের ব্যক্তিকে আটক করে এক মাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে পুলিশের সামনেই আইন নিজের হাতে তুলে নিয়ে মারধরের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ইসলামী বক্তাদের নামে তৈরি একাধিক এআই ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিস্তল ও বার্মিজ চাকু হাতে অস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম বলে সতর্ক করেছেন শায়খ আবদুর রহমান আস সুদাইস। প্রযুক্তিকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করার জন্য তিনি মুসলিমদের প্রতি আহ্বান জানান।
কুমিল্লায় ধর্ষণের পর হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমীন (১৫) হত্যায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। এ ঘটনার আগে কক্সবাজার গিয়েছিল সে।
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজারের কলাতলীতে অবস্থিত কুটুমবাড়ি রোডের শেষ মাথায় মেঘলা রিসোর্টে উঠেছিলেন। হোটেলের রেজিস্টারে তার নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’ এবং বয়স উল্লেখ করা হয়েছিল ১৮ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও, ছবি ও ভুয়া তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
নরসিংদীর মনোহরদীতে একটি পুরোনো পুকুরে জলপরি দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় গত পাঁচ দিন ধরে সেখানে মানুষের ভিড় জমছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ঘটনাটিকে ঘিরে নানা ধরনের কল্পকাহিনিও প্রচার করছেন।
মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অভিযোগ রয়েছে, প্রায়ই রাতের বেলায় অ্যাম্বুলেন্সে করে ছাগল পরিবহন করা হয়।