মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার সকাল ৮ টা থেকে বৈরী আবহাওয়ার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ভোটগ্রহণ
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো যতীন্দ্র কারবারি পাড়া প্রাথমিক বিদ্যালয়। এক প্রার্থীর পক্ষে জোর করে ব্যালটে সিল দেওয়ার অভিযোগে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে গাজীপুরের তিনটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। গাজীপুর সদর উপজেলা, কালীগঞ্জ ও কাপাসিয়া এই তিনটি উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নাটোরে তিন উপজেলার ৩০২ ভোটকেন্দ্রে একযোগে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে বৃষ্টিস্নাত পরিবেশে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় সারাদেশের ১৩৯ উপজেলায় একযোগে শুরু হয় ভোটগ্রহণ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার।সোমবার (৬ মে) রাত থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শেষ করেছেন।
ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৭ মে) পশ্চিমবঙ্গে চার লোকসভা আসন- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট শুরু হয়েছে। এই চার আসনে মোট ভোটার সংখ্যা ৭৩ লাখ ৩৭ হাজার ৬৫১ জন। সব মিলিয়ে ৭ হাজার ৪৬০ টি ভোটকেন্দ্র খোলা হয়েছে।
মামলা জটিলতা কাটিয়ে দীর্ঘ ১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।