লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরো চারজন।
মন
সৌদি আরব সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি সৌদি বাণিজ্য ও মিডিয়া বিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি’র সাথে তাঁর কার্যালয়ে বৈঠকে করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না তা নয়, অনেক জঙ্গিকে ধরেছি। অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। যারা পালিয়ে গেছে তাদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা তাদের নিশ্চয়ই ধরে ফেলব।’
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মোকাবেলা করতে নামছে বাংলাদেশ। ঘরের মাঠ বলে টাইগারদের যেমন স্বস্তি আছে, তেমন প্রতিপক্ষের বাঘা বাঘা নাম নিয়েও আছে দুঃশ্চিন্তাও। তাই ইংল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের দলকে বুঝেশুনে ছক কষে মাঠে নামতে হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অর্থনীতি গতিশীল রাখতে হবে। বিশ্ব অর্থনীতিতে মন্দার ভাব যেন আমাদের ওপর না আসে সেজন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে। আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে।
দীর্ঘ ২৫ বছর পর কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে একটি হেলিকপ্টারে মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসে পৌঁছান তিনি।
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন। বেলা ১১টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সেখানে পৌঁছান।
আজ মঙ্গলবার সকালে মিঠামইন উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিঠামইন উপজেলা সেজেছে নবরূপে। মিঠামইন উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বচ্ছতা-জবাবদিহিতায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে।