এশিয়া কাপ খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে না গেলে এক দিনের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সচিব জয় শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা হুমকি দিয়েছেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।
মন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেল (আরপিভি) স্থাপন কাজ উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বকে শিশুদের জন্য সুন্দর ও বাসযোগ্য করতে যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ হয়ে শান্তি ফিরে আসুক, এটাই তার প্রত্যাশা।
বিড়ি শিল্প রক্ষায় নকল বিড়ি ও নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বেলা ১১ টায় ময়মনসিংহ বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ছোট ভাইয়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বনানী কবরস্থানে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন। এ সময় সাথে ছিলেন তার বোন শেখ রেহানা।
শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জন্মদিন উপলক্ষে তার প্রতি গভীর ভালোবাসা ও পরম মমতায় স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনা করেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ এবং খাদ্য নিয়ে রাজনীতি বন্ধ করতে এবং সবার কাছে খাবার পৌঁছে দেয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের ৮০ কোটির বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরো খারাপ অবস্থায় পৌঁছেছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অসংখ্য ঘাত-প্রতিঘাত ও জীবনের ঝুঁকি নিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করা নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিই বিরল ও অনন্য।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শ্রমিকের সন্তান যেন শ্রমিক না হয় তারা যেন শিক্ষিত হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে ভালোভাবে অবদান রাখতে পারে। সেজন্য সরকার শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দিচ্ছে।
ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি জব্দ করা হয়েছে। রবিবার এ অভিযান পরিচালনা করেন গফরগাঁও থানা পুলিশ।