স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ বিচ্ছিন্নতাবাদীদের আমাদের এলাকায় (বাংলাদেশ ভূ-খণ্ডে) থাকতে দিচ্ছি না। তাদের সরিয়ে দেয়া হচ্ছে।’
মন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার জ্বালানি সমৃদ্ধ ব্রুনাইকে বিদেশী বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা দেয়া হয় তার সদ্ব্যবহার করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
কড়া নিরাপত্তার মধ্যে ময়মনসিংহ নগরীতে বিএনপির দ্বিতীয় বিভাগীয় সমাবেশে যোগ দেন দলটির কয়েক হাজার নেতাকর্মী।শনিবার দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ময়মনসিংহ মহানগর বিএনপি আয়োজিত সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণই বলছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। তিনি বলেন,‘গাইবান্ধার উপনির্বাচনে মাঠে কর্মরত নির্বাচন কমিশনের কর্মকর্তারা লিখিত দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো গন্ডগোল হয়নি, আর পাঁচশ’ কিলোমিটার দূরে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নির্বাচন কমিশন পুরো উপনির্বাচন বাতিল করেছে, যে কারণে জনগণই বলছে কমিশনের এ সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোন দলকে ভোটদানের বিষয়ে দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, দায়িত্বজ্ঞানহীন কেউ যেন আগামীতে ক্ষমতায় না আসে সেজন্য সতর্ক থাকুন।
বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ ও ঝানু রাজনীতিবিদদের মধ্যে অন্যতম মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। যদিও তার বর্তমান বয়স ৯৭ বছর।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক.ম মোজাম্মেল হক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নির্যাতিত জাতিসমূহের মুখপাত্র।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, গ্যাস আমদানি করা সম্ভব না হওয়ায় নভেম্বরের আগে বাংলাদেশে চলমান লোডশেডিং পরিস্থিতির কোনো উন্নতির আশা নেই। এ পরিস্থিতি আরো কিছুদিন অব্যাহত থাকবে।
তীব্র বিতর্কের মুখে শেষপর্যন্ত ইস্তফাই দিলেন ভারতের দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম। সম্প্রতি তিনি একটি ধর্মান্তরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ ভারতের বিজেপির। তার পর থেকেই গেরুয়া শিবির থেকে রাজেন্দ্রর ইস্তফার দাবি তীব্র হয়।