তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন বলে রোববার মন্ত্রিসভা পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। রাষ্ট্রপতি জাতীয় পরিষদ ভেঙে দেয়ার প্রেক্ষাপটে এই বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রিসভা।
মন
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ স্বাধীনতার ৫১ বছর পার করেছে। এই সময়ে অর্থনৈতিকভাবে দেশ অনেক এগিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের জনগণকে সেবা প্রদান নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈয ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।
সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ প্রদানের মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুসহ বিশেষ চাহিদা সম্পন্ন সব শিশুকে সমাজের মূল ধারায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা শহরের যানজট নিরসনে সাবওয়ে নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।তিনি বলেন,এখন সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার গণতন্ত্রকে নিরাপদ এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে গণতন্ত্রক সুরক্ষা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে জনগণ ন্যায়বিচার পায়।’প্রধানমন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নব-নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১২ তলা ভবন ‘বিজয় একাত্তর’ উদ্বোধনকালে এ কথা বলেন।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিচার বিভাগের কর্মদক্ষতা, সক্ষমতা বিচার সেবার মানোন্নয়নে বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
ময়মনসিংহের নান্দাইলের মাহফুজুর রহমান সাজিদ (১৫) হত্যাকান্ডের সাথে জড়িত দুই আসামীকে জেলা গোয়েন্দা পুলিশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে।
ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর বিরুদ্ধে জাতিসঙ্ঘে আনা প্রথম প্রস্তাবে বাংলাদেশ ভোট না দিলেও, দ্বিতীয় প্রস্তাবে ভোট দিয়েছে। বুধবার জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।