খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি অর্থবছরে দেশে খাদ্য ঘাটতির কোনও আশঙ্কা নেই। তিনি আজ সংসদে জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, দেশে ২০২০-২১ অর্থবছরে খাদ্যশস্যের কোনও ঘাটতি ছিল না। চলতি ২০২১-২২ অর্থবছরেও ঘাটতি হওয়ার কোন আশঙ্কা নেই।
মন
মাদক মামলায় চিত্র নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। এসময় অপর দু’আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের নান্দাইলে মিশুক চালককে হত্যা করে সড়কের পাশে লাশ ফেলে রেখে মিশুক গাড়ি ছিনিয়ে নেয়া ঘটনার এক মাস পর ডিবি পুলিশ ঘটনার উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে।
দেশের বরেণ্য শিক্ষাবিদদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে কাজ করতে আগ্রহী হন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ভ্যাকসিন প্রদানে বিশ্বের ২০০টি দেশের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন,‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমে সফল হয়েছে। এখন করোনা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে রাখা হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকি নস্যাৎ করতে সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
রাশিয়া-ইউক্রেন সংকট দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়লেও, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে এই মুহূর্তে বড় ধরনের ঝুঁকিতে ফেলবে না বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার র্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা একটি জঘন্য পদক্ষেপ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে আরো ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এতে করে তাঁরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে তেমনি দেশও সামনে এগিয়ে যাবে।
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ইউক্রেনের পক্ষে ভোট দেয়ার কারণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, কোনো ধরনের চাপে নয়, মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।