জাতিসঙ্ঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেল ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।ৃ
মন
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাভবকরা সেটা মানছেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমাদের আরও সচেতন হতে হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি 'সিরিজ মিটিং' করে বলেছে যে, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা। কিন্তু নির্বাচন তো কোন সরকারের অধীনে হয়না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে।
দলে অন্তর্কলহের জেরে ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং । শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।
আফগানিস্তানের নতুন শাসক তালেবান দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়টি দৃশ্যত বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা এমন একটি বিভাগ চালু করেছে, যার প্রধান কাজ কঠোর ধর্মীয় অনুশাসন প্রয়োগ করা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমেরিকার ফাইজার টিকা দেয়া হবে স্কুলগামী শিক্ষার্থীদের।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন। ভাইস প্রেসিডেন্টের সাথে তিক্ততার জের ধরে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে তিনি শুক্রবার এ রদবদলের ঘোষণা দেন।
পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে সব অংশীজনের সঙ্গে কাজ করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বাংলার মাটিতে খুনি জিয়ার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে এবং এটাই হোক আজকের শপথ।