প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দেউবার নতুন নেতৃত্ব দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।
মন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছা জানান এবং রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণকে ফলমূল ও মিষ্টান্ন প্রেরণ করেন।
১৯৭১ সালে পাকিস্তানের সেনা বাহিনীর নিধনযজ্ঞের খবর যে ব্রিটিশ সাংবাদিক বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সেই সায়মন ড্রিং আর নেই। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মলে হক বলেছেন, আজ সর্বক্ষেত্রে পেশাদারিত্বের বড় অভাব। রাজনীতি থেকে শুরু করে সব পেশায় ত্যাগী নেতা, সৎ ও নির্লোভ এবং ন্যায়ের পক্ষের মানব কল্যাণমুখী ব্যক্তির বড় অভাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে ৫০ দিন পর। এ সময় ঘটনা জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর পুনরায় গুরুত্বারোপ করে পবিত্র ঈদুল আযহায় দেশের বাড়ি গমনেচ্ছুক যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে করোনা রোগীদের জন্য ৫০টি করে মোট ১শ’ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।
যশোরের মনিরামপুরে মহামারি করোনায় অসহায় মানুষের মাঝে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।