মন

রূপগঞ্জে আগুন: মৃতদের পরিবার ২ লাখ, আহতরা ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন

রূপগঞ্জে আগুন: মৃতদের পরিবার ২ লাখ, আহতরা ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় মৃত্যু শ্রমিকদের প্রতিটি পরিবারকে ২ লাখ ও আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। শ্রম কল্যাণ ট্রাস্ট থেকে এই অর্থ দেয়া হবে বলে শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

যশোরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণপরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ

যশোরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণপরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ

যশোর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত গণ পরিবহন শ্রমিকদের মাঝে  চাল বিতরন করা হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) দুপুরে শহরের নীলগঞ্জ পুরাতন বাস টার্মিনালে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে চাল বিতরণ করা হয়।

বাণিজ্যমন্ত্রীর নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট না চালানোর আহবান

বাণিজ্যমন্ত্রীর নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট না চালানোর আহবান

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

মোদির মন্ত্রীসভায় চার বাঙালি

মোদির মন্ত্রীসভায় চার বাঙালি

মোদীর নতুন মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেলেন বাংলার চার সাংসদ নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। নিশীথকে করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রনালয় প্রতিমন্ত্রী।

প্রথম ত্রিপুরা হিসাবে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হলেন প্রতিমা ভৌমিক

প্রথম ত্রিপুরা হিসাবে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হলেন প্রতিমা ভৌমিক

ভারতের ত্রিপুরা রাজ্যকে বড় উপহার দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ত্রিপুরা থেকে স্থান পেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। বুধবার (০৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নেন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের সাংসদ। ত্রিপুরায় বামদের দাপটে বিজেপি যখন কার্যত অস্তিত্বহীন ছিল, তখন থেকে বিজেপি করে আসছেন প্রতিমা।

শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা আসছে : পররাষ্ট্রমন্ত্রী

শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা আসছে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা পেতে যাচ্ছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসার কথা রয়েছে।

মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আনছেন মোদি

মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আনছেন মোদি

বড়সড় বদল আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায়। বুধবার তার সরকারিভাবে ঘোষণার আগেই সামনে এসেছে ভারতে বাড়তে চলেছে আরো একটি মন্ত্রণালয়। 

আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম: ৫ কর্মকর্তা ওএসডি

আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম: ৫ কর্মকর্তা ওএসডি

গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপাহার আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের দায়ে পাঁচ সরকারি কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া অভিযুক্ত বাকিদের বিরুদ্ধে চলছে তদন্ত।উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে থাকা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও অনিয়মে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাবুনগরীর সাক্ষাৎ: আলেমদের মুক্তির দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাবুনগরীর সাক্ষাৎ: আলেমদের মুক্তির দাবি

গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে তার বাসায় অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান তারা।