‘পাসপোর্টের সাথে পররাষ্ট্রনীতির কোনো সংঘর্ষ নেই। আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করি না। ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতো রয়েছে। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সমর্থনে কাজ করে যাবে।’
মন
দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানাতে বুধবার (২৬ মে) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আনলাইনে ক্লাস নিলেও প্রত্যান্ত অঞ্চলের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে ক্লাস থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে এদেশের মানুষকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছিলেন। তার গান ও কবিতা সব সময় যেকোনো স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানে কমনওয়েলথ অগ্রণী ভূমিকা নিতে পারে এবং তিনি পৃথিবীকে জলবায়ু ঝুঁকির হাত থেকে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।
পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ উঠিয়ে দেওয়া হলেও দেশটির বিষয়ে বাংলাদেশের নীতিগত অবস্থান আগের মতই থাকছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২৩ মে) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়েও কোনো পরিবর্তন আসেনি।
মানুষকে সুরক্ষা প্রদানে সম্ভব সবকিছুই সরকার করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ ঝুঁকি প্রশমনে প্রযুক্তির ব্যবহার জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করলেও জনগণকে আরো বেশি সচেতন হতে হবে।
রাজধানীর পল্লবীর ইস্টার্ণ হাউজিং এলাকায় নিজ সন্তানের সামনে বাবা শাহীন উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. মনির ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন বলেছেন, বিধিনিষেধ বাড়বে কি না- এ রকম কিছুই বলা যাবে না। আমরা কিছুই বলতে পারছি না। বিষয়গুলো পর্যালোচনা চলছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। এখন সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়তে পারে এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
মৎস্যখাতে বাংলাদেশের তরুণদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদেরকে এই খাত নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।