দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৬ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণকে ফলমূল ও মিষ্টান প্রেরণ করেন।
সংবিধান ও মানবাধিকার লংঘন করে সরকার কর্তৃক জনগণের ওপর পুলিশকে লাঠিপেঠার নির্দেশ ও বিচারিক ক্ষমতা প্রয়োগের ক্ষমতা প্রদানের উদ্যোগের খবর প্রকাশের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বর্তমান অবস্থানে থেকেই স্বাস্থ্য নির্দেশিকা মেনে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছেন, যাতে এই উদযাপন কোনভাবেই নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ না হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।
মহামরি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঈদে ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়া সকল চাকরিজীবীদের ঢাকায় রাখতে বুধবার সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত গাছ কাটা বন্ধ থাকবে। পরিবেশবিদসহ অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
ময়মনসিংহে নকল ব্যান্ডরোলযুক্ত ১ লাখ ৫০ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিড়ি বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সোমবার (১০ মে) জেলার ত্রিশাল থানার মাদকপট্টি বাজারে অভিযান চালিয়ে এ বিড়ি জব্দ করে।
ময়মনসিংহ জেলার ধোবাউবা থানার একটি বাজারে অভিযান চালিয়ে ১৩ লাখ ৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে র্যাব। এসময় নকল বিড়ির ডিলার আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উদযাপনে গ্রামের বাড়ি যেতে ছুটাছুটি না করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। এতে আপনজনের জীবনই হুমকির মুখে পড়বে। তিনি পার্শ্ববর্তী দেশে পাওয়া ভাইরাসের ধরণ থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন।