বরিশাল সদর উপজেলায় পরিবেশ রক্ষা ও মা ইলিশ সংরক্ষণে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মা ইলিশ
রাজবাড়ী জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৫ হাজার ৯শ’ মিটার অবৈধ জাল ও ১৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকারের দায়ে পৃথক অভিযানে ৩৩ জেলেকে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ। এ সময় মাছ ধরার পাঁচটি নৌকা, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে বরিশালের সুগন্ধা নদী থেকে আটক তিন জেলেকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা এ দণ্ড দেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশ রক্ষায় এক দিনে তিন দফা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এসব অভিযানে ৩০ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৪০ মিটার সুতার জাল ও ১৬০ মিটার চায়না চাই জব্দ করা হয়েছে। এ সময় সাত জেলেকে আটক করা হয়।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরের পদ্মায় চলছে মা ইলিশ শিকার। জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় নদীর পাড়ে অস্থায়ী বাজার বসিয়ে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ইলিশ।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে নৌ পুলিশের পৃথক দুই অভিযানে সাত জেলেকে আটক করা হয়েছে। এসময় নিষিদ্ধ চায়না জাল, মশারি ও কারেন্ট জাল, মাছসহ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আট জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় দুটি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৬
প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দশমিনা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে নারী জেলেরা মা ইলিশ শিকারে নমেছেন। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তেতুলিয়য়া নদীর বাশবাড়িয়া পয়েন্টে গিয়ে ৮টি ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে ইলিশ শিকার করতে দেখা গেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, মা ইলিশ রক্ষায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয় এজন্য জেলেদের মানসিক অঙ্গীকার সবচেয়ে গুরুত্বপূর্ণ।