শুক্রবার সকাল দশটা ৩০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ মশদগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাদক
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের ব্যবহৃত সরঞ্জাম ও ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার চন্ডীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
দিনাজপুর সদর থেকে মাদকদ্রব্য ও বিদেশি মদসহ মো. জুয়েল বাবু নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মো. জুয়েল বাবু (২৫) দিনাজপুর সদর উপজেলার খানপুর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।
টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তিতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার চেষ্টা হয়েছে। এসময় পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ৭ জনকে আটক করেছে। এতে ৪ পুলিশসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় দুই আসামির পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মাদক মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত
আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদকে জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারা দেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত ও কঠোর সাঁড়াশি অভিযান চালানো হবে। দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থানে মাদকের জমজমাট হাটের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় কালের কণ্ঠের মানিকগঞ্জের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেনের বাড়িতে হামলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত এবং কঠোর সাঁড়াশি অভিযানে নামবে সরকার