মাধ্যমিকে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে ২৪৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ‘প্রফেশনালাইজেশন ফর এনহ্যান্সড লার্নিং প্রজেক্ট’ নামে একটি প্রকল্পের প্রাথমিক খসড়া তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক
একটি জাতির ভবিষ্যৎ নির্মিত হয় তার শ্রেণিকক্ষে। আর সেই শ্রেণিকক্ষের দরজায় যখন মেধার বদলে ভাগ্যের লটারি বসানো হয়, তখন প্রশ্ন উঠতেই পারে—আমরা আসলে কী তৈরি করছি?
রাজধানীর মিরপুরে দারুসসালাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠেছে। অভিযোগকারী আব্দুল কাদের জানান, তার ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ‘বই উৎসব’ উদ্যাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ সোমবার পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন।
গোপালগঞ্জে বই উৎসবে মাধ্যমিক স্তরে ১৩ লাখ ৫২ হাজার ৯৫১টি বই বিতরণ করা হবে। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ১২ লাখ ১১ হাজার ৯৪১টি বই বিতরণ করা হবে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১৩৯ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন।
দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে বিভাগ থাকছে না। ফলে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাজনও থাকবে না।
ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।