পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের সময় এক শিক্ষককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে অভিযুক্তকে মির্জাগঞ্জ চৌকি আদালতে পাঠানো হয়েছে।
- রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম
- * * * *
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর
- * * * *
- শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- * * * *
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- * * * *
মামল
মানিকগঞ্জের হরিরামপুরে শিশু বৃষ্টি আক্তার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এই আদেশ।
সিলেটের বিশ্বনাথে আমদানী নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি বিক্রির দায়ে আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঝালকাঠির রাজাপুর উপজেলার গলুয়া দুর্গাপুর এলাকায় আট মামলার এক আসামিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের টেকনাফে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলায় বাবা-মা ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড (গ্যাটকো) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা মোঃ তাজিবুল মীরকে (৩০) মদ্য সেবন করিয়ে হত্যার চেষ্টার দায়ে সেচ্ছাসেবক লীগে নেতা সুমন মীরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা (প.) ইউনিয়নে অপহরণের পর মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে শিশু নাবিল হোসেন ইমনকে (৬) হত্যা করা হয়। হত্যার ঘটনায় করা মামলায় সোমবার আসামি মো. শাহজালাল হোসেন সোহাগকে (২৬) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
মাদক মামলায় পেরুর নাগরিক জেইমি বার্ডলেস গোমেজের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় দুই বাংলাদেশি মো. আব্দুস সালাম ও সালাহউদ্দিনকে বেকসুর খালাস দেয় আদালত।