করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণা মামলায় জেকেজি হেলথকেয়ার চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান এই দিন ধার্য করেন।
মা
পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের উপর সর্বশেস স্ল্যাব বসানোর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে পদ্মা সেতুর সড়কপথ। সেতুতে রেলপথের স্ল্যাব বাসানোর দুমাসের মাথায় শেষ হলো সড়কপথের স্ল্যাব বসানোর কাজ। সড়কপথে মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়।
করোনাভাইরাসের প্রতিকার হিসেবে দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন মানুষ।
পাবনা প্রতিনিধি:ঘুরপাক খাওয়া ৩৫ জন যাত্রীসহ পিকনিকের একটি ট্রলারের ইঞ্জিন পাকশিতে মাঝপদ্মার প্রবল স্রোতে হঠাৎ বিকল হয়ে যায়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে বাঁচতে চিৎকার করতে থাকেন। পরে তাদের সবার জীবন রক্ষা করতে সক্ষম হন ঈশ্বরদী থানা ও নৌপুলিশ সদস্যরা।
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশাল আকৃতির ছুরিমাছ। শনিবার (২১ আগস্ট) ভোরে পদ্মা নদীর সাঁড়া ঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও পরবর্তী উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগ নেতাদের সমঝোতা হয়েছে। বৈঠকে উভয়পক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছেন। এর মাধ্যমে কয়েক দিন ধরে চলা বিরোধের অবসান হলো।
যশোর প্রতিনিধি:যশোর শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের উপরে একটি আবাসিক হোটেল থেকে মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০) নামে পুলিশের দুই কনস্টেবলকে ফেন্সিডিল ও ইয়াবা সহ আটক করেছে পুলিশ।
যশোর প্রতিনিধি: অপরিকল্পিতভাবে যশোর ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
যশোর প্রতিনিধি:যশোর মণিরামপুরে অন্ত:সত্ত্বা গৃহবধু পিয়া মন্ডল ও তার শিশু কণ্যা কথার হত্যাকারী কলেজ শিক্ষক কনা মন্ডলের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাবন্দি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী।