নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ির বিরুদ্ধে একটি অভিযান চালিয়ে ১ বস্তা নকল ব্যান্ডরোল যুক্ত দয়াল বিড়িসহ একজন কে আটক করা হয়।
মা
ঢাকায় চলচিত্রের জনপ্রিয় নায়িকা পরিমনির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলায়, তৃতীয় দফার রিমান্ড শুনানি চলছে, ঢাকা মহানগর হাকিম আদালতে। এরআগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে, আদালতে নিয়ে আসা হয় তাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা বিঘিন্ত করার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির ভঙ্গুর স্বাস্থ্য সেবা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। দেশটি বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
বিভিন্ন দেশের নাগরিক ও তাদের আফগান সহকর্মীদের দ্রুত কাবুল থেকে সরিয়ে আনার মধ্যে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া গেছে। বিমানবন্দরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করা তালেবান যোদ্ধারা বিমানবন্দরের দিকে জনস্রোত ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুঁড়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় পাঁচদিনের রিমান্ড শুনানির জন্য পরীমনিকে আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাংচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি ও মেট্রো রেল কর্তৃপক্ষ দুটি মামলা করেছে।
রবার্ট লিওয়ানোদোস্কির দুই গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে পরাজিত করে জার্মান সুপার কাপ শিরোপা নিজেদের কাছেই ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ।
চেলসি থেকে এএস রোমায় যোগ দিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড টামি আব্রাহাম, সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ইংলিশ এই ফরোয়ার্ড ৪০ মিলিয়ন ইউরোতে ইতালিয়ান রাজধানীতে গিয়েছেন বলে জানা গেছে। সেখানে তিনি সাবেক ব্লুজ বস হোসে মরিনহোর অধীনে আবারো খেলার সুযোগ পাচ্ছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।