আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। সম্পূর্ণ আস্থার সাথে তাদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তালেবানের বিবৃতি উদ্ধৃত করে এএফপি এ খবর জানায়।
মা
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় পুলিশকে একাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়।
দেশে এ পর্যন্ত ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন মানুষ।
যুক্তরাষ্ট্র থেকে আফগানিস্তানের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত পুরোপুরি ঠিক ছিল বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তালেবানের হাতে রাজধানীর পতনের পর আফগানিস্তান ছাড়তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন বিপুল আফগান নাগরিক।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেছেন। সোমবার মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইসতানা নেগারা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। জোর করে বিমান ওঠার চেষ্টাকার লোকজনকে থামানোর জন্য গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে।
যশোর(টি আই তারেক): স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করেছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা থেকে সুরক্ষায় আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ থাকছে। সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারো গণটিকা কার্যক্রম শুরু হবে।