আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় দায়ের করা প্রতারণার মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মা
আবহাওয়া অফিস জানিয়েছে ,আজ চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাবন্দি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালতে আরও পাঁচ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশকে জুলাই মাসের ব্যবসার বিপরীতে ২ কোটি ২৭ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধ করেছে। আজ মঙ্গলবার ভ্যাটের রিটার্ন দাখিল করে সরকারের কোষাগারে এই টাকা জমা করল বৈশ্বিক প্রতিষ্ঠানটি। ফেসবুক ঢাকা দক্ষিণ কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান।
নোবেলজয়ী কবি এবং গায়ক বব ডিলানের বিরুদ্ধে যৌনহেনস্থার মামলা। ১৯৬৫ সালের ঘটনা সামনে আনলেন নামপ্রকাশে অনিচ্ছুক এক নারী।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বিবিসি বাংলাকে বলেছেন তিনি ইকমার্স প্রতিষ্ঠান ইঅরেঞ্জের শুভেচ্ছা দূত ছিলেন, তবে তার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, এয়ার বাবলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে গত প্রায় চার মাস ধরে আকাশপথে যোগাযোগ বন্ধ ছিল।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
যশোর প্রতিনিধি:যশোর বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালীতে অভিযান চালিয়ে ০৩ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে যশোর ডিবি পুলিশ।
ব্যাপক বিশৃঙ্খলার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার একদিন পর মঙ্গলবার কূটনীতিক ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে আবারো কাবুল বিমানবন্দর চালু হয়েছে।