দেশে ২ কোটি ডোজেরও অধিক করোনা টিকার প্রয়োগ হয়েছে। টিকার প্রয়োগ হয়েছে মোট ২ কোটি ৮৯ হাজার ১০৭ ডোজ। দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন মানুষ।
মা
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের আকলিমা খাতুন (৫৫) এর মৃত্যু হয়। তাকে দাফনের জন্য কবর খোঁড়া চলছিল। তার মৃত্যুর খবর শুনে বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি আকলিমার মা আলিয়া বেগম (৭৩) এর মৃত্যু হয়। পরে মা-মেয়ের জানাজা ও দাফন একসঙ্গে করা হয়েছে।
দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৯ লাখ ২ হাজার ১৭৩ জন।
ভারতের সাথে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশটির সাথে আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে। তবে এই মেয়াদের পর খুলে দেয়া হতে পারে স্থল সীমান্ত।
স্রোতের তীব্রতা কমে না আসা পর্যন্ত ভারী পরিবহনবাহী ফেরি পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মাদকদ্রব্য ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজের আবারো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আলোচিত চিত্রনায়িকা পরীমণির আরো দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও দু'রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মাদকদ্রব্য আইনে করা মামলায় চিত্রনায়িকা একার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।আজ মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় লৌহজং থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। সোমবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের লৌহজং থানায় জিডি করেছেন।
দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।