সোমবার(৯ আগস্ট) বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার শুরু হচ্ছে মহররম মাস এবং আরবি নতুন বছর ১৪৪৩ হিজরি। সেই হিসাবে আগামী ২০ আগস্ট শুক্রবার (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে।
মা
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে ফের আজ মঙ্গলবার (১০আগস্ট) আবার আদালতে হাজির করা হবে।একই দিনে প্রযোজক নজরুল ইসলাম রাজকেও আদালতে হাজির করা হবে।
ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে মাহি লিখেছেন, আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার ওপর খুশি হয়ে রহমত আরো বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে, স্বপনে, জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং মিজোরাম গত সপ্তাহে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দুই রাজ্যের সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসা এই বিরোধ স্থানীয়দের জীবনে কেমন প্রভাব ফেলেছে তা জানতে সুবীর ভৌমিক ওই অঞ্চলে ভ্রমণ করেন।
করোনাভাইরাস মহামারিতে লকডাউনের (বিধিনিষেধ) কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দিতে যাচ্ছে সরকার। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কারো নির্ধারিত বয়স পেরিয়ে গেলে ক্ষতিগ্রস্তদের ২১ মাসের ছাড় দিতে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।
জুলাইয়ের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে মনোনীত হয়েছেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সাথে মনোনয়নের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া আবাসিক ছাত্রী হলের নয়টি কক্ষে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। শনিবার হলে কর্তব্যরত আনসার সদস্যরা কক্ষগুলোর তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেলে চুরির বিষয়টি সামনে আসে।
অধঃস্তন দেওয়ানি ও অর্থ ঋণ আদালতে আইনে বর্ণিত মধ্যস্থতায় মামলা নিষ্পত্তিতে সুপ্রিমকোর্ট নির্দেশনা জারি করেছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসার সামলাবার পাশাপাশি জাতির পিতার অনেক সময়োচিত রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বঙ্গমাতার পরামর্শ আন্দোলন সংগ্রামে গতির সঞ্চার করেছিল।