মা

অভিনেত্রীকে কুমারীত্ব প্রমাণের পরীক্ষা দিতে বাধ্য করার অভিযোগ

অভিনেত্রীকে কুমারীত্ব প্রমাণের পরীক্ষা দিতে বাধ্য করার অভিযোগ

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে ইয়েমেনের একজন অভিনেত্রী ও মডেলকে "অশালীন আচরণ"এবং মাদক রাখার অভিযোগ তুলে মিথ্যা মামলা দিয়েছে দেশটির হুথি বিদ্রোহী কর্তৃপক্ষ।

কোরবানীকে সামনে রেখে বিপাকে খামারীরা

কোরবানীকে সামনে রেখে বিপাকে খামারীরা

তামান্না ফারজানা, যশোর: কোরবানী ঈদকে সামনে রেখে গরু পরিচর্যা করে হাটের জন্য প্রস্তৃত করার পরে করোনা সংক্রমণের কারনে শার্শার বাগ আঁচড়ায় বৃহত্তম পশুর  হাটটি বন্ধ থাকায় বিপাকে পড়েছের এলাকার খামারী ও গরু ব্যবসায়ীরা। ফলে তারা চরম লোকসানের মুখে পড়বেন বলে আশংকা করছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে দ্রুত হাট চালু করার দাবি তাদের। 

লকডাউনের তৃতীয় দিন: জেল-জরিমানার মধ্যেও সড়কে মানুষ-যানবাহনের উপস্থিতি বেড়েছে

লকডাউনের তৃতীয় দিন: জেল-জরিমানার মধ্যেও সড়কে মানুষ-যানবাহনের উপস্থিতি বেড়েছে

জেল-জরিমার মধ্যেই লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে মানুষ এবং ব্যাক্তিগত গাড়ির পরিমান বেড়েছে। শনিবার রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ি, মতিঝিল, পল্টন, ধানমন্ডি, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বিগত দু'দিনের তুলনায় লোকসমাগম কিছুটা বেশি লক্ষ্য করা যায়।  বিভিন্ন জায়গায় দেখা গেছে বিনা কারনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের গুনতে হচ্ছে জরিমানা। অন্যথায় তাদের গ্রেফতার করছেন আইন-শৃংখলা বাহিনী।

পশ্চিমবঙ্গে সিনেমা হলে আগুন

পশ্চিমবঙ্গে সিনেমা হলে আগুন

পশ্চিমবঙ্গের একটি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রাবর (০২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিখ্যাত প্রেক্ষাগৃহ ‘মিনি জয়া’য় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন ছড়াতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়র সার্ভিসের ১০টি ইঞ্জিন। ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে থাকে। ভিতরে এক মহিলা আটকে ছিলেন। 

মিয়ানমার সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের আরেক দফা নিষেধাজ্ঞা

মিয়ানমার সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের আরেক দফা নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র শুক্রবার (০২ জুলাই) মিয়ানমার সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনাবাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তি ও সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার ঘোষণা দিলো।

মডার্নার আরও ২৫ লাখ টিকা এখন ঢাকায়

মডার্নার আরও ২৫ লাখ টিকা এখন ঢাকায়

যুক্তরাষ্ট্রের উপহারে ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় মর্ডানার আরও সাড়ে ১২ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। শনিবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে দ্বিতীয় ধাপের এ টিকা এসে পৌঁছায়।

২০ বছর পর বাগরাম বিমান ঘাঁটি ছাড়ল মার্কিন ও ন্যাটো বাহিনী

২০ বছর পর বাগরাম বিমান ঘাঁটি ছাড়ল মার্কিন ও ন্যাটো বাহিনী

আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী পুরোপুরি প্রত্যাহার আসন্ন উল্লেখ করে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মার্কিন ও ন্যাটোর সকল সৈন্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে।

জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি কাফি খানের ইন্তেকাল

জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি কাফি খানের ইন্তেকাল

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি, খ্যাতিমান সাংবাদিক, অভিনেতা ও বেতার ব্যক্তিত্ব কাফি খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। কাফি খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সর্বশেষ কর্মস্থল ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ।

সৌরজগত পেরিয়ে আরও সুদূরে যেতে পারবে নাসার পারমাণবিক ঘড়ি!

সৌরজগত পেরিয়ে আরও সুদূরে যেতে পারবে নাসার পারমাণবিক ঘড়ি!

আশা জাগাচ্ছে নাসার পারমাণবিক ঘড়ি। পরীক্ষার প্রথম ধাপ পেরিয়েছে এই যন্ত্র। আর তা উসকে দিচ্ছে সৌরজগতের বাইরে মহাকাশের দূরতম কোণে ভ্রমণের সম্ভাবনাকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০১৯ সালের জুনে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করার সময় তার ভিতরে রেখে দিয়েছিল‌ একটি ‘ডিপ স্পেস অ্যাটমিক ক্লক’।

পাবিপ্রবি প্রক্টর’র রোমান্টিক টিকটক ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

পাবিপ্রবি প্রক্টর’র রোমান্টিক টিকটক ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হাসিবুর রহমানের টিকটক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক হাসিবকে ভাইরাল হওয়া ভিডিওতে রোমান্টিক গানে নারী সহশিল্পীর সাথে নানা অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।