মা

প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় রংপুরে তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় রংপুরে তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করেছে রংপুর তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি। 

এবার নাসিরসহ ৫ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা

এবার নাসিরসহ ৫ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা

ঢাকাই চলচ্চিত্র নায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ (৫০) ও অমিসহ (৩০) পাঁচজনের বিরুদ্ধে এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক: পররাষ্ট্রমন্ত্রী

মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক: পররাষ্ট্রমন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সিলেটের স্থানীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সোমবার (১৪ জুন) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি।ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রী লিখেন, 'মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে দুঃখে সব সময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি।’

পাবনায় রাস্তা মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, হাতের আঙ্গুলের টিপেই গুড়া হয়ে যাচ্ছে পিকেট

পাবনায় রাস্তা মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, হাতের আঙ্গুলের টিপেই গুড়া হয়ে যাচ্ছে পিকেট

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় পাকা রাস্তা সংস্কার কাজে নিম্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে অফিস এবং ঠিকাদার এর যোগসাজসে নিম্নমানের ইটের পিকেট দিয়ে কাজ চলছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলা করতে লাগবে জাতীয় পরিচয়পত্র

মামলা করতে লাগবে জাতীয় পরিচয়পত্র

এখন থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো মামলা হবে না। থানা বা আদালতে মামলা নথি ভোক্ত করতে চাইলে পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে আদালত।

ঢাবি ছাত্রীর ধর্ষণ মামালা থেকে অব্যাহতি পেলেন নুর

ঢাবি ছাত্রীর ধর্ষণ মামালা থেকে অব্যাহতি পেলেন নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলা থেকে ভিপি নুরসহ চারজনকে অব্যাহতি দেয়ার আবেদন করেছে পুলিশ। 

নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে পরীমনির মামলা

নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে পরীমনির মামলা

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। সোমবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে সাভার থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম।

যশোর হিজলী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় ০৭ জন আটক

যশোর হিজলী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় ০৭ জন আটক

৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, ১২ তারিখ রাতে মেইন পিলার ৪০/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে মাঠের মধ্যে সন্দেহ ভাজন ৭ জনকে দেখতে পায় বিজিবি। বিজিবির সন্দেহ হলে তাদেরকে আটক করে। 

রাঙ্গামাটিতে গ্রামপ্রধানকে গুলি করে হত্যা

রাঙ্গামাটিতে গ্রামপ্রধানকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম লুলংছড়ি মৌজার এক গ্রাম প্রধানকে (কারবারী) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কার্বারী পাথর মনি চাকমা (৫০) লুলংছড়ি গ্রামের গ্রাম প্রধান ছিলেন।