করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ৩০ জুন পর্যন্ত ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধ থাকবে। রবিবার (১৩ জুন) সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মা
বহুজাতিক কোম্পানীর আগ্রাসন থেকে মুক্তি দিয়ে তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ, নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি করে বিড়ির মূল্যস্তর কমানোসহ ৬ দফা দাবি পেশ করেছেন বান্দরবানের লামায় তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদ।
নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ সকালে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়।
আঙুলের ব্যথায় চামচ ধরতেও কষ্ট হচ্ছে। আঙুল আর কব্জিতে আড়ষ্ট ভাব। এ সবই হল অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের বিপদ।
আতঙ্ক ভর করলেও শেষ পর্যন্ত বিপদমুক্ত ক্রিশ্চিয়ান এরিকসন। গোটা ফুটল বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলল। শনিবার ইউরো কাপের ফিনল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচের ৪৩ মিনিটের মাথায় মাঠের মধ্যে সংজ্ঞাহীন হয়ে পড়েন ডেনমার্কের মিডফইল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন।
পাবনা প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন পরিচালক শরিফুল ইসলাম। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত এ রেল কর্মকর্তাকে ঢাকায় পাঠানোর জন্য খুলনা-ঢাকা রুটের চিত্রা এক্সপ্রেসে আলাদা একটি বগি যুক্ত করা হয়। কোয়ারেন্টাইন কোচ হিসেবে যুক্ত এ বগিতে একাই ঢাকার উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম।
আশা আর প্রত্যাশার মধ্যেই মানুষের জীবনচাকা বয়ে চলে। মানুষভেদে আশা-আকাঙ্ক্ষাও ভিন্ন হয়ে থাকে। সবার প্রত্যাশা চাওয়া-পাওয়া এক ও অভিন্ন নয়।
যুক্তরাষ্ট্রের একজন লবস্টার শিকারিকে গিলে ফেলেছিল বিশাল আকৃতির হ্যাম্পব্যাক তিমি।মাইকেল প্যাকার্ড বলছেন, সেই সময় তিনি সাগরের নীচে লবস্টার বা বড় আকারের চিংড়ি মাছের খোঁজ করছিলেন।
যশোর প্রতিনিধি : ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন করে শুল্ক আরোপ না করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে যশোর আকিজ বিড়ি ফ্যাক্টরীতে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় মাদক মামলায় জেলে থাকা হোসেন আলীর (৪৭) স্ত্রী আজিরুন আক্তার (৩৮) এবং ছেলে আশিক আলীকে (২১) ইয়াবাসহ আটক করেছে পুলিশ।