মা

ভারতে বাঘের সংখ্যা বেড়েছে

ভারতে বাঘের সংখ্যা বেড়েছে

ভারতে গত পাঁচ বছরে বাঘের সংখ্যা ৬.৭৪ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ১৬৭। ২০১৮ সালে সংখ্যাটি ছিল দুই হাজার ৯৬৭। সংরক্ষণ প্রকল্প ‘প্রজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তিতে রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের মহীশুরে বাঘশুমারির এ তথ্য প্রকাশ করেন।

সিরিয়ায় আইএসের ল্যান্ড মাইন বিস্ফোরণে ৬ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ায় আইএসের ল্যান্ড মাইন বিস্ফোরণে ৬ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ায় একটি মারাত্মক স্থল মাইন বিস্ফোরণে রবিবার অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।বার্তা সংস্থা সানা বলেছে যে বিস্ফোরণটি বেসামরিক লোকদের আঘাত করেছে, যারা গ্রামাঞ্চলে ট্রাফল খুঁজতে যাচ্ছিল এবং দক্ষিণ দেইর ইজ-জোর প্রদেশে ইসলামিক স্টেট গোষ্ঠীর পুতে রাখা একটি স্থল মাইনকে এই ঘটনার জন্য দায়ী করেছে। এলাকাটি জঙ্গিদের সাবেক ঘাঁটি।

আল্পস পবর্তমালায় তুষারধসে প্রাণ গেল ৪ পর্বতারোহীর

আল্পস পবর্তমালায় তুষারধসে প্রাণ গেল ৪ পর্বতারোহীর

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসের কবলে পড়ে অন্তত চার পর্বতারোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত নয়জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মন্ট ব্ল্যাংক অঞ্চলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল দুর্ঘটনায় তিন মাসে নিহত ৫৭৯

মোটরসাইকেল দুর্ঘটনায় তিন মাসে নিহত ৫৭৯

২০২৩ সালের প্রথম তিন মাসে সারাদেশে ১৩০২টি সড়ক দুর্ঘটনায় এক হাজার ৪৮৪ জন নিহত এবং দুই হাজার ৪৮৫ জন আহত হয়েছেন। এ হিসেবে দৈনিক গড়ে ১৪টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ও প্রাণহানির দিক থেকে মোটরসাইকেলের অবস্থান শীর্ষে।

আলিয়া মাদ্রাসার হলে অভিযানে মাদকসহ আটক ২

আলিয়া মাদ্রাসার হলে অভিযানে মাদকসহ আটক ২

রাজধানীর বকশিবাজার এলাকায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হলে অভিযান চালিয়েছে পুলিশ। গতরাত ২টার দিকে মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহীদ ইবরাহীম হলের বিভিন্ন কক্ষে তল্লাশি ও অভিযান চালায় চকবাজার থানার পুলিশ।

৪৯ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি

৪৯ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি

দেশের ৪৯টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।

রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণসীমা কমালো কেন্দ্রীয় ব্যাংক

রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণসীমা কমালো কেন্দ্রীয় ব্যাংক

রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণসীমা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার সর্বোচ্চ ২ কোটি ডলার ঋণ নেয়ার সুযোগ রাখা হয়েছে। এর আগে আড়াই কোটি ডলার দেয়া হতো। অন্যান্য ক্যাটাগরির জন্য একইভাবে কমানো হয়েছে ঋণ। 

চাঁদপুরে ৪ ইটভাটাকে জরিমানা

চাঁদপুরে ৪ ইটভাটাকে জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উল্লেখিত ব্রিক ফিল্ড সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লংঘন করায় ইটভাটা পরিচালনার দায়ে ৪টি ইটভাটাকে দশ লক্ষ টাকা তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।  

ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না : মালিক সমিতি

ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না : মালিক সমিতি

আসন্ন ঈদুল ফিতরে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।