মা

দিল্লিতে মাত্রা ছাড়িয়েছে শীত, স্কুল বন্ধ

দিল্লিতে মাত্রা ছাড়িয়েছে শীত, স্কুল বন্ধ

শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। ঘন কুয়াশা আর হাড়কাঁপানো বাতাসে একেবারে জবুথবু জীবন পার করছেন সেখানকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে সরকার আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ফিলিস্তিন সীমান্তে গরু পাঠিয়ে গুপ্তচরবৃত্তির ছক ইসরাইলের!

ফিলিস্তিন সীমান্তে গরু পাঠিয়ে গুপ্তচরবৃত্তির ছক ইসরাইলের!

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাতে এবার গরু ব্যবহার করছে ইসরাইল! জানা গেছে, চর হিসেবে ফিলিস্তিনের সীমান্ত এলাকায় গরুর পাল পাঠানো হচ্ছে। স্থানীয়দের অনুমান, বিশেষ প্রশিক্ষণ দিয়েই সীমান্ত পার করে ফিলিস্তিনের মাটিতে গরুগুলোকে পাঠান হয়েছে।

যশোর, চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস

যশোর, চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস

যশোর ও চুয়াডাঙ্গায় বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশজুড়েই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।

মাদকবিরোধী পুলিশি অভিযানে গ্রেফতার ৩৮

মাদকবিরোধী পুলিশি অভিযানে গ্রেফতার ৩৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে  মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে।

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি নিহত

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝি নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) রাত পৌণে ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এ ঘটনা ঘটে।

শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ

শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ

যশোরে সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে জেলার শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্তের নয়কোনা বটতলা এলাকা থেকে এই স্বর্ণের চালান জব্দ করা হয়। তবে স্বর্ণ বহনকারী দুই ব্যক্তি পালিয়ে গেছে।

২০২২ সালে বিশ্বে খাদ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে

২০২২ সালে বিশ্বে খাদ্যের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে

জাতিসঙ্ঘের দেখানো তথ্য অনুযায়ী, ডিসেম্বরে টানা নবম মাসে বিশ্বে খাদ্যের দাম হ্রাস পেয়েছে। তবে ২০২২ সালের পুরো বছরের খাদ্যের দাম রেকর্ড পরিমাণ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। 

মার্কিন হাউস স্পিকার: আবারো ব্যর্থ হলেন ম্যাককারথি

মার্কিন হাউস স্পিকার: আবারো ব্যর্থ হলেন ম্যাককারথি

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরও মাত্র কয়েক ভোটের জন্য ব্যর্থ হলেন কেভিন ম্যাককারথি। হাউস স্পিকার নির্বাচিত হতে ২১৮ ভোটের প্রয়োজন। কিন্তু শুক্রবারের দুই দফা ভোটে রিপাবলিকান এই নেতা পেয়েছেন ২১৪ ভোট।