দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।
মৃত
হাম উপসর্গে সারা দেশে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে।
পবিত্র নগরী মদিনা সফর করেছে সৌদি আরব সফরে যাওয়া ভারতীয় প্রতিনিধিদল। সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানির নেতৃত্বে দু'দিনের সফরে ভারতীয় দলটি সোমবার সৌদি আরব যায়। অমুসলিমদের সাধারণত মদিনায় প্রবেশ করতে দেয়া হয় না। কিন্তু ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতিনিধিদলকে বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব।
ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের দেশ স্পেনের ভূখণ্ডে ঢুকতে গিয়ে ২০২৩ সালে ৬ হাজার ৬১৮ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ওয়াকিং বর্ডারস এই তথ্য সামনে এনেছে।
হাসপাতালের দেয়া ভুল তথ্যের জন্য আত্মহত্যা করেছেন সোনা সামন্ত রায় নামের এক নারী। সোনার স্বামী হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ তাকে জানায় যে তার স্বামী মারা গেছেন। আর সেই শোক সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন সোনা। কিন্তু পরে জানা যায় সোনার স্বামীর মৃত্যু হয়নি, তিনি বেঁচে আছেন। মারা গেছেন অন্য একজন।
পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ দেশটির রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। ৮ জানুয়ারি সোমবার রাজধানী লিসবনে অবস্থিত পর্তুগিজ রাষ্ট্রপতির অফিস “প্যালাসিও দ্যা বেলেম”-এ আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পর্তুগালের রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সোজা’র কাছে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন।
দেশে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া-১ দৌলতপুরে নৌকা প্রতীকে আপন চাচাসহ তিন মৃত ব্যক্তির ভোট দিতে এসে তিন যুবকের প্রত্যেকের পৃথকভাবে ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থ দন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর বাড্ডার সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে। টানা সাতদিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।
রাজধানীর মগবাজার ও আশকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় পাওয়া যায়নি। সোমবার (৮ জানুয়ারী) পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে।