ভারতের ওড়িশার বালাসোরের বাহাঙ্গা রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে। এ ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১১০০ মানুষ। ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। গত ২০ বছরের মধ্যে এমন ট্রেন দুর্ঘটনা দেখেনি কেউ।
মৃতদেহ
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ইভানভ এনটন (৩৫) নামে এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার সাহাপুরের নতুন হাট মোড়ে বিদেশিদের জন্য নির্মিত আবাসন গ্রীণসিটি বহুতল ভবনের একটি কক্ষের লিফটের সামনে থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
অপহরণের তিন দিন পর একই এলাকার এক ব্যক্তির ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেল কলেজছাত্রের ১০ টুকরা মৃতদেহ। কলেজছাত্র নাইমুল ইসলাম হৃদয়ের (২৫) মৃতদেহ পাওয়া যায় চাঁদ আলী নামের এক ব্যক্তির ঘর থেকে। ওই ঘরে ভাড়া থাকতেন হোসেন আলী নামে এক ব্যক্তি।
নিখোঁজের তিনদিন পর অটোরিক্সা চালকের মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৬ ডিসেম্বর ) দুপুর ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে রাজাপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে
ঈশ্বরদীর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত সারভেয়ার এলেক্স (৪২) নামে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফরিদপুর থানা পুলিশ রোববার বিকেলে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদহ উদ্ধার করেছে। বিকেল পাঁচটার দিকে পাবনার ফরিদপুর উপজেলার বিলচন্দক গ্রাম থেকে তাদের মৃতদহ উদ্ধার করা হয়।
নিখোঁজের পাঁচদিন পর সোমবার (০৫ এপ্রিল) বিকেলে ব্যবসায়ী শাহজাহান আলী(৪০) এর গলিত মৃতদেহ টয়লেটের হাউজ থেকে উদ্ধার করেছে আটঘরিয়া পুলিশ।
পাবনা প্রতিনিধি:পাবনার আটঘরিয়া থানা পুলিশ সোমবার (০২ নভেম্বর ) সকালে উপজেলার একটি পুকুর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। উপজেলার চকধলেশ্বর গ্রামের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী ও শ্বাশুড়ীকে থানায় নেয়া হয়েছে।
নিখোঁজের চারদিন পর পুলিশ পাবনা জেলার আটঘরিয়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়ার একটি লিচু বাগান থেকে রাজন খাতুন (৩৩) নামক এক বিধবা নারীর হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।