কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
মৃত্যু
দেশে বুধবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৩৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জহির উদ্দিন ওরফে বাবর (৫৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা মামুনুর রশীদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেন আদালত।
কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (১০) নামে মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে মঙ্গলবাড়ীয়া এলাকার ‘আশরাফুল ইসলাম মাদ্রাসা’র পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে ডুবে বাশার আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ীতে সুফিয়া বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে তার স্বামী আলম শেখকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।