দেশে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৮৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাটগ্রাম উপজেলার বেংকান্দা রাবার ড্যাম এলাকার ধরলা নদীতে এ ঘটনা ঘটে।
গত সাড়ে তিন বছরে সারাদেশে পানিতে ডুবে তিন হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু চলতি বছরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৬ জনের।
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. নুর আলম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ সদরের চর-মুক্তারপুর এলাকায় মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ফজল হক দেওয়ান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৯৩ জন ডেঙ্গু রোগী।
ফরিদপুরের মধুখালীতে পাটকল শ্রমিক কাজল রেখা কাজলীকে (৩২) গণধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
দেশে সোমবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৭৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারের মাছপট্টি রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৭ বছর।
মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (৩৪) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভাস্থ লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।